Saturday , 7 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে সাহেদ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি খাদেমুল ইসলামের ছেলে সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম সাহেদ।

শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামে নিহত দুই শিশুর পরিবারের সাথে দেখা করেন তিনি। এসময় পরিবারের হাতে নগত অর্থও তুলে দেয়া হয়।

সেই সাথে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারটিকে যেকোন সহায়তার আশ্বাস দেন সাহেদ।

নিহত দুই শিশু সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) চামেশ^রী মহেনপাড়া গ্রামের দয়াল চন্দ্র বর্মন ও ইতি রাণী দম্পতির সন্তান। এর আগে ১৬ সেপ্টেম্বর বাসার পাশে পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।

এসময় সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম সাহেদ বলেন,আমি প্রত্যেক মানুষকে ভালোবাসি। দল-মত নির্বিশেষে সবার পাশে থাকতে চাই। নিহত ওই শিশু’দুটির পরকালে শান্তি চেয়ে সবার কাছে দোয়া চান তিনি। সেই সাথে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

হরিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ডিসেম্বরের শেষ নাগাদ পৌরসভায় ভোট

রাণীশংকৈলে ভিক্ষুকদের ভ্যান সহায়তা প্রদান

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন সরকারী নীতিমালা বাস্তবায়ন ও বাহিরের হার্ভেস্টার যন্ত্র দিনাজপুরে প্রবেশ বন্ধ করতে হবে

বিরলের সরিষা ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’

সফল নারী কসাই বীরগঞ্জের জমিলা

পীরগঞ্জে আগুনে দিনমুজুরের বাড়ি পুড়ে ছাই