Friday , 27 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন হরিপুর উপজেলার হরিপুর নতুন বাজার এলাকার কাশেম বেকারীকে ৫ হাজার ও একই এলাকার গুডলাক কসমেটিক্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

কৃষকরা গমের গাছ ঘাস হিসেবে বেঁচে দিচ্ছে পার্বতীপুরে গম আবাদে লক্ষ্যমাত্রা ব্যর্থের আশঙ্কা

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২

পীরগঞ্জে যুবলীগ নেতা আপেলের রোগমুক্তি কামনায় দোয়া

খানসামায় নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

পঞ্চগড়ে রিক’র উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই ট্রাকের কেবিনে ভয়াবহ আগুনে ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার