Wednesday , 11 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ জন !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৬ জন। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ অক্টোবর সোমবার দুপুরে সদরের ফারাবাড়ি এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরা সহ ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এ সময় ঐ এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি। দূর্ঘটনার সময় ট্রাকে থাকা ১৭জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে ১জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি সইবুর রহমান (৩২) ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য ঝুঁকি কমাতে জিংক ধান উৎপাদনে কর্মশালা

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে কাল প্রতিক বরাদ্দ মনোনয়ন প্রত্যাহার না করে অনড় আ’লীগের-৭ বিদ্রোহী বিএনপিতে-১

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

হরিপুরে ট্রাফিক পুলিশের সচেতনতামুলক প্রচারণা

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ।

দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের ক্ষতিপুরণসহ চার দফা দাবী

বীরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার