Thursday , 12 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,
জাককমকপুর্ন আযোজনের মধ্য দিয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়। ১২ অক্টোবর বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে লীগ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভ্ইুয়া।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভ্ইুয়া, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ১ম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মো: মনিরুল হুদা হেলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিম প্রথমে ব্যাটিং করে ৩৮ ওভারে ১০ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নবীন ক্রীড়া ও সাহিত্য সংসদ টিম ২৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করছিল। উল্লেখ্য যে, লীগে মোট ১২টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো-উদ্বোধনীর ২ টিম, উত্তরণ ক্রীড়া চক্র, রেনেসাঁ স্পোটিং কাব, আগমনী স্পোটিং কাব, জাগ্রত যুব সংঘ, সবুজ কাব, দিশারী স্পোটিং কাব, যুব সংসদ ঠাকুরগাঁও রোড, বাংলাদেশ কাব, স্টার কাব ও ক্রিকেট ডেভলপমেন্ট স্কোয়ার্ড।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে- ডাঃ জাহিদ হোসেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নীলগাই উদ্ধার

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

পঞ্চগড়ে অসহায় রোগীর পাশে জামায়াতে ইসলামী

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

মার্চ না আসা পর্যন্ত বলতে পারব না যে আমরা নিরাপদ: শিক্ষামন্ত্রী

বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে স্মরণসভা

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন