Friday , 6 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ মজিবুর রহমান ওরফে মজিকে আটক করা হয়। ৪ অক্টোবর বুধবার রাতে ঠাকুরগাঁও পৌরসভার শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভার শহরের নাবিল কাউন্টার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও সদর থানার এস,আই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছিল। এ অবস্থায় সন্দেহভাজন মজিবুর রহমান ওরফে মজি সেখানে পৌছালে তাকে আটক করে তার দেহ তল্লাসী করাকালে তার কাছে থাকা নীল রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মজিবুর রহমান মজি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাশিবাড়ি গ্রামের মো: রইজ উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গত রাতে তাকে উল্লেখিত মাদকদ্যব্য সহ আটক করা হয়। ৫ অক্টোবর বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৩, তারিখ,০৫/১০/২০২৩ ইং ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমান জিয়াসহ সহযোগিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি’র জন্মদিন পালিত

বীরগঞ্জে ধর্মীয় আচার ও আনন্দের মধ্যে বড়দিন উদযাপন

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘পুষ্টি থেকে সমৃদ্ধি হও’ স্লোগানকে সামনে রেখে মে মোমমেন্টের সমাপনী

যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন