Saturday , 21 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে Evaly’র পরিচালক রাসেল ও তার স্ত্রীর নাসরীন’র নামে প্রতারণা’র মামলা দায়ের

মশিউর রহমান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মামলা দায়ের করেছে সাদ্দাম নামের এক ভুক্তভোগী গ্রাহক।

বুধবার (১৮ অক্টোবর) দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ই-ভ্যালি, ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে প্রতারিত করে আসছিল এই প্রতিষ্ঠান।
বিভিন্ন পণ্যের বর্তমান বাজার মূল্য থেকে কম মূল্যে বিভিন্ন মেয়াদে (১-৩ মাস পর্যন্ত) মূল্য অগ্রিম গ্রহণ করে নির্ধারিত সময় অতিবাহিত হবার পূর্বেই গ্রাহককে বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল ও অন্যান্য মালামাল পণ্য পৌঁছে দিত।

এসব এমন চটকদার অফার দেখে এই মার্কেটিং কে বিশ্বাস করে এ মামলার বাদী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারি গ্রামের মজিবর রহমানের ছেলে সাদ্দাম হোসেন গত ১৫ জানুয়ারি হইতে ২১ মে – ২০২১ পর্যন্ত ক্রমাগতভাবে- হিরো গ্ল্যামার বাজাজ পালসার, টিভিএস অ্যাপাচি আর টি আর মোটরসাইকেল সহ এমন বিভিন্ন পণ্যের সর্বমোট সাড়ে ৭ লক্ষ টাকা অগ্রিম মূল্য পরিশোধ করেও কোন মালামাল বা পণ্য বুঝে পায়নি ভুক্তভোগী সাদ্দাম হোসেন।
অর্ডারকৃত এ সকল পণ্যের বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ ৮৪ হাজার টাকা দাঁড়িয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত উক্ত প্রতিষ্ঠানের তৎকালীন চেয়ারম্যান বর্তমানে যিনি পরিচালক ১নং রাসেল, পিতা- সালে আহাম্মেদ, ২নং শামীমা নাসরিন, স্বামী- রাসেল, ঠিকানা হাউজ নং৮, রোড নং১৪ ধানমন্ডি, ঢাকা -১২০৯। এ দুজনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অপরাধে ৪০৬, ৪২০ ও দন্ডবিধির ৩৪ ধারা অনুযায়ী এদের নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হয়ে জামিন লাভের জন্য সমনজারি করেছে।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ফেরদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

জিয়া হার্ট ফাউন্ডেশনের নতুন প্যাট্রন সদস্যকে আইডি কার্ড প্রদান

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

পঞ্চগড়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

চিরিরবন্দরে মাদকাসক্ত ভাগ্নেকে পিটিয়ে  হত্যার অভিযোগে ২ মামা আটক

চিরিরবন্দরে মাদকাসক্ত ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগে ২ মামা আটক

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট প্রদর্শন