Wednesday , 4 October 2023 | [bangla_date]

দিনাজপুরে গাঁজা চালান সরবরাহ করতে এসে গাঁজাসহ আটক-৭জন

দিনাজপুরে গভীর রাতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর আসা গাঁজার একটি চালান আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত সন্ধ্যা থেকেই সদরের গোপালগঞ্জ রোডে চেকপোষ্টের মাধ্যমে অভিযান শুরু করে ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় একটি ট্রাক তল্লাশি করে উদ্ধার করা হয় ৪২কেজি গাঁজা। এসময় ট্রাকের চালক, হেলপার ও বীরগঞ্জের মাদককারবারি পুতুলসহ মোট ৭জনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রাক ও একটি প্রাইভেট কার।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৃত জামাল হোসেনের ছেলে কামাল হাসান (২৭), ট্রাকের মালিক কুমিল্লার দেবীদ্বার উপজেলার মনু মিয়ার ছেলে আল আমিন (৩২), মুরাদনগর উপজেলার মালন মিয়ার ছেলে রমজান আলী (২৭), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬), ট্রাকচালক ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগরের মৃত আলী আহমদের ছেলে এনামুল হক (২৪), ট্রাক চালকের সহকারী কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আলিমের ছেলে নাঈম হোসেন (২৫) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খোরশেদ আলমের ছেলে মারুফ হোসেন পুতুল।
আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায়, গাঁজার এ চালান দিনাজপুরের বীরগঞ্জে সরবরাহ করতে কুমিল্লা থেকে রওনা হয়েছিল তারা। সে লক্ষ্যে ট্রাকটিকে পেছন থেকে সহযোগিতা দিয়ে একটি প্রাইভেট কারে থাকা ৪জন ট্রাকটি দিনাজপুর পৌছলে। পেছনের ট্রাকে যোগ দেয় চালানের অর্ডারকারী পুতুল।আটক করা হয় বীরগঞ্জ উপজেলার মাদককারবারি পুতুলকেও। মাদকের এ কারবারিতে জড়িত থাকায় আটক করা হয় ট্রাক ড্রাইভার,হেলপার,সহযোগীসহ মোট ৭জনকে।
বিষয়াটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে ট্রাকে করে মাদকের একটি চালান দিনাজপুরের বীরগঞ্জে আনা হবে। রাতেই আমরা গোপালগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করি। সে সময় ট্রাক থেকে তিনটি বস্তায় ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। মাদকের এ চোরাচালানে আটককৃতদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির ইফতার মাহফিল

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী ঘুড়ি উৎসব-ক্রিকেট টুর্নামেন্ট

বর্তমান সরকারের আমলে কারো কোনো ষড়যন্ত্রই সফল হবে না ..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ২১ মাস ছাড়

নববর্ষে দিনাজপুরে গ্রামগঞ্জের জনপ্রিয় গমিরা খেলায় ভীড়

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর