Friday , 13 October 2023 | [bangla_date]

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্দ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বৃহস্পতিবার গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতাল- দিনাজপুরের আয়োজনে এবং আন্ধেরী হিলফি বন্ জার্মানী’র সহযোগিতায় দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে বিশ^ দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন হাসপাতাল কমিটির সহ সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এ্যাডভোকেট, সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সহ-সাধারণ সম্পাদক শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুলে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু পরীক্ষা করেন হাসপাতালের চিকিৎসক ডাঃ ফাহমিদা নাজনীন। তাকে সহযোগিতা করেন রিপ্রাকশনিষ্ট আফরোজ তানিয়া। সঞ্চালকের দায়িত্ব ও সার্বিক দায়িত্ব পালন করেন হসপিটালের ম্যানেজার শফিকুল আলম ও ক্যাম্প কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।
র‌্যালীটির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি মানুষের শরীরে চোখ হচ্ছে একটি অমূল্যে সম্পদ। তার যতœ এবং পরিচর্যা করা দরকার। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে নিয়মিত চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। চোখের আলো এবং মেধাই একজন শিক্ষার্থীকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আসুন, আমরা সবাই চোখের যতœ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরে বেড়েছে পতাকার কদর ও বিক্রি

রাণীশংকৈলে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিব

বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার

কিউদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারী সহযোগীসহ গ্রেপ্তার

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত  রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন