Monday , 2 October 2023 | [bangla_date]

দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ

রোববার দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। জেলা সমাবেশে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল-মামুন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল গণি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সরকারি পরিচালক মোঃ আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপক জ্যোতির্ময় রায়। অনুষ্ঠিত সকল অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী ( পিভিএম)।
জেলা সমাবেশ শেষে বিভিন্ন সরকারি কাজে দায়িত্ব ভালো ভাবে পালন করায় কাজের স্বীকৃতি স্বরূপ ৩ শতাধিক বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডারদের মাঝে ২৫ টি বাইসাইকেল, ২টি সেলাই মেশিন সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। জেলা সমাবেশে নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন এবং বিরামপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মাহাবুবার রহমান-এর উপস্থাপনায় আনসার ভিডিপি কর্মকর্তা ও আনসার ভিডিপি প্রশিক্ষণ প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডার সহ ভিডিপি সদস্য সদস্য কর্ম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

পঞ্চগড় বাংলাবান্ধা আমদানী-রপ্তানীকারক গ্রæপের সংবাদ সম্মেলন বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্টে দ্রæত ভারতীয় ভিসা চালুর দাবি

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

হরিপুরে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

খানসামার সেই কুমারপাড়ায় দুর্গোৎসবের আমেজ নেই

রাণীশংকৈলে শীতের পোশাকের দোকানে ভিড়

রানীশংকৈলে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা স্মারক বিতরণ

রাণীশংকৈলে ‘আরসিএন’ ক্যাবল নেটওয়ার্কের অফিসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি : বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর