Monday , 30 October 2023 | [bangla_date]

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ’র আয়োজনে ও ইউনিেিসফ এর সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর পদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহান-উল-আলম-সিদ্দিকী ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ-নুর এআলম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোরশেদ আলী খান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,সদর কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জেলা স্কাউটস ও রোভারের সদস্যবৃন্দ।
২৯ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে জেলার হাট, স্পর্টসমূহে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নিমূলসহ ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নে বিট পুলিশং এর উঠান বৈঠক

রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

পঞ্চগড়ে ১০ দিন মেয়াদি ভিডিপি/টিটিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

রাণীশংকৈলে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরের রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ২ কসাইয়ের কারাদণ্ড