Friday , 13 October 2023 | [bangla_date]

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
বিশেষ সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণ, বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ, পণ্যেরমূল্য স্থিতিশীল রাখতে আমাদের করণীয়, বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন-দিনাজপুর কর্তৃক গৃহীত ব্যবস্থা সমূহ এবং দিনাজপুর জেলার বর্তমান বাজার পরিস্থিতি বিষয়সহ মোট ৬টি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুর-এ-আলম এর উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সহ-সভাপতি জর্জিস আনাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
এছাড়াও সভায় আলোচনায় অংশ নেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, দিনাজপুরের ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ১৩টি থানার ভারপ্রাপ্ত অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, মালদাহপ্িট্ট, গণেশতলা, বাহাদুর বাজার দোকান মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি-সাধারনসম্পাদকবৃন্দ ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

ক্যান্সারের কাছে হেরে গেলেন সেই শিশু জুনায়েদ

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

শপথ গ্রহণ করলেন তেঁতুলিয়ার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ্য হওয়া ইতিকে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সংবর্ধনা

​দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৯৮ জনের মৃত্যু

বোচাগঞ্জ থানার এসআই মাহবুব ক্লোজড

বাজার নিয়ন্ত্রণে পাকেরহাটে ধান ও চাল ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তন সংক্রান্ত চিঠি প্রত্যাহারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের স্মারকলিপি

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত