Monday , 23 October 2023 | [bangla_date]

দিনাজপুরে পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেয়ারডিলসহ একজন আটক

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও ফেয়ারডিলসহ একজন মাদককারবারিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।
রবিবার পৃথক দুটি অভিযানে সকালে দিনাজপুর সদরের কুতুইর এলাকা থেকে ১০বোতল বিদেশী মদসহ মাদককারবারি দুরুল হুদাকে এবং দুপুরে সদরের আইহাই এলাকা থেকে ১৫০বোতল ফেয়ারডিল আটক হয়েছে।
পলাতক মাদককারবারি আনোয়ার হোসেনসহ পৃথক দুটি অভিযানে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সদরের কমলপুর ইউনিয়নের কুতুইর এলাকায় অভিযান চালিয়ে এক মাদককারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে সোকেশের ভিতর থেকে লুকিয়ে রাখা ১০বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় আটক করা দুরুল হুদাকে। অপরদিকে রবিবার দুপুরে আরেক অভিযানে কমলপুর ইউনিয়নে আইহাই গ্রামে এক মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রাখা ১৫০বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফেয়ারডিল মাদক কারবারি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বীরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

খানসামায় উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাঁস ধরার প্রতিযোগিতা

আমার দেশ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল সড়ক দুর্ঘটনায় আহত

বীরগঞ্জে মৎস্য চাষির মাঝে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন প্রদান

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি নিজ নির্বাচনী এলাকায় —- মির্জা ফখরুল

দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আব্দুল হালিম দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর