Tuesday , 3 October 2023 | [bangla_date]

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডমেী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০২ অক্টোবর (সোমবার) দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডমেী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. মোকলেছুর রহমান।
বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান। শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মো. ফারহান তাহমীদ ও সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খুশি রানী রায়। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম।
আলোচনা সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন করেন স্থানীয় সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. মোকলেছুর রহমান। এরপর শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিপিইউএস’র উদ্দ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের ছাগল বিতরণ

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

২ সপ্তাহ ধরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু বিতরণ

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

ঘোড়াঘাটে নারী ও শিশুর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

রাণীশংকৈলে বিএসএফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

দিনাজপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ