Saturday , 7 October 2023 | [bangla_date]

দিনাজপুরে ৩ শতাধিক মৌ চাষীদের নিয়ে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন

দিনাজপুরে ৩ শতাধিক  মৌ চাষীদের নিয়ে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন

দিনাজপুরে বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৩ শতাধিক মৌ চাষীদের নিয়ে রবিবার উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
৭ অক্টোবর শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন, ৮ অক্টোবর রবিবার সকালে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির আয়োজনে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে মৌ চাষীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, কেককাটা,বেলুন উড়ানো ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসুচী পালন করা হবে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ,পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ । এছাড়াও দিনব্যাপী নানান আয়োজনে স্থানীয় এবং বাহিরের সরকারী বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুধিসমাজসহ অন্যন্যরা উপস্থিত থাকবেন।
সংবাদিকদের এক প্রশ্ন্রে জবাবে তিনি জানান, বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার প্রায় ৩ শতাধিক মৌ চাষী এই সম্মেলনে উপস্থিত থাকবে। ইতিপূর্বে অন্যান্য জেলাতেও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মৌ চাষীদের কর্মক্ষেত্রের সমস্যা ও সম্ভবনার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন,আমাদের ৩টি দাবী রয়েছে,দাবী গুলো হচ্ছে মৌ চাষীদের জন্যে নীতিমালা প্রনয়ন,মৌ চাষীদের জন্য পৃথক র্বোড গঠন এবং মৌ চাষীদের জন্যে সরকারী পৃথক দপ্তর স্থাপন করতে হবে। প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এই ৩ টি দাবী উপস্থাপনের জন্য আমরা মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি মহোদয়ের সহযোগীতা চাইবো। আমরা আশা করি এই সরকার জনগনের প্রত্যাশা যেভাবে পুরুন করে চলেছে ঠিক তেমনিভাবে আমাদের ছোট্ট প্রত্যাশাটুুকুও পুরুন করবেন।
তিনি সংবাদ সম্মেলনে আরো জানান,আমাদের কাছে বর্তমানে বাৎসরিক মধু উৎপাদনের মোট পরিমান, আয় ও মুল্য নির্ধারণ এবং মধু সংরক্ষনের ব্যবস্থার বিষয়ে তেমন কোনো পরিসংখ্যান নেই । তবে এব্যাপারে সমিতির উদ্দ্যোগে কাজ চলছে ভবিষতে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের উত্তরবঙ্গের অবহেলিত মৌ চাষীদের একত্রিকরণের লক্ষে আমরা কাজ করছি এজন্যে এই সংগঠনকে এগিয়ে নিতে আমরা সকলের কাছে সহযোগীতা চাই। প্রতিনিধি সম্মেলন সফলের জন্য সকলকে অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার আহবান জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌ চাষী রংপুর বিভাগীয় সমিতির সভাপতি মো: দিল মোহাম্মদ,মৌ চাষী মো: মোসাদ্দেক হোসেন,মৌ চাষী মো: হান্নান হোসেন ও মৌ চাষী মো: সাজ্জাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভা

বীরগঞ্জে রেকর্ড ছাড়িয়েছে আলুর দাম, অস্থিরতা পেঁয়াজের বাজারেও

লিচুর পরে এবার বিদেশে রপ্তানি হচ্ছে বিরলের আম

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ১৬ \ এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে —–তারেক রহমানের আইন উপদেষ্টা

ধর্ম আর বিজ্ঞান একে অপরের পরিপুরক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের খানসামা ৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়ার ইমামতিতে মাগরিব নামাজ পড়লেন দিনাজপুরের খানসামা উপজেলা পাকেরহাট সরকারী কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পীরগঞ্জে “জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান