Tuesday , 3 October 2023 | [bangla_date]

দিনাজপুর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এম.এ কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও দিনাজপুর নাসিব এর সভাপতি মোঃ মতিউর রহমান।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, দিনাজপুর বিসিক’র প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, এমবিএফ-হানি এর পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, উদ্যোক্তাবর্গের কো-অর্ডিনেটর সাইদা ইয়াসমিন এলিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রæপের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বীরগঞ্জ
বীরগঞ্জ দিনাজপুর সংবাদদাতা:‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বপ্নজয়ী মা নাজমা রহিম’র ইন্তেকাল অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত রত্নগর্ভা মা নাজমা রহিম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি ঘর প্রদানের নামে টাকা নেয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নিবেন —-ইউএনও ,

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার

ঠাকুরগাঁও শহিদ মিনারে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুশিয়ারী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিনাজপুরে লিফলেট বিতরণ

পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

ঠাকুরগাঁওয়ের রোডের আনন্দ বেকারীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে তালের শাঁস গরমের স্বস্তি, তালের শাঁস