Friday , 6 October 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর সঞ্চালনায় “জন্ম ও মৃত্যু”নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ, শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সচিব একেএম হাসান নুর জামান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম এ কাদের ও মোঃ তোরাব হোসেন, সংবাদকর্মী, দিনাজপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

মহান মে দিবস উদযাপনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আত্মকর্মসংস্থানের জন্যে দিনাজপুরে ব্লক-বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট