Tuesday , 3 October 2023 | [bangla_date]

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

‘‘সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা’’ এই শ্লোনকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সংগঠনের শহরের মুন্সিপাড়াস্থ কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিনতি ঘোষ, সুমিত্রা বেসরা, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, নির্বাহী সদস্য রোকসানা বিলকিস, সদস্য গোলেনুর বেগম, রেহেনা বেগম, শুক্লা কুন্ডু, অনামিকা পান্ডে, মাধুরী কুন্ডু প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হলে, নারীকে দক্ষ, শিক্ষিত ও সচেতন হতে হবে। দেশ ব্যাপী নারী নির্যাতন, ধর্ষন, হত্যার মত জঘন্য কার্যকলাপ বন্ধ করার জন্য এবং নারীর অধিকার রক্ষার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের শক্তিকে দৃঢ় করতে হলে সংগঠকদের পেশাদারী দক্ষতা বৃদ্ধি, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে কাজ করতে হবে। সংগঠনের কাজ সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করতে হলে একজন দক্ষ কর্মীর প্রয়োজন আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের ‘বাস্তব কাজের ধারা’’ বিষয়ে প্রশিক্ষণ দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার। ‘জেন্ডার ও সেক্স’ বিষয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিষয়ে প্রশিক্ষণ দেন সংগঠনের সদস্য রুকশানা বিলকিস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক —সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন

রাণীশংকৈলে কেউ খোঁজ রাখেনি প্রভাষকের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আদিবাসী কল্যাণ পরিষদের ১৬৮ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে আমের গুঁটি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লোকসানে পড়ায় হাসকিং মিল ও চাতাল বন্ধের পথে

গানের মাধ্যমেই সমাজের কাজ করতে চান ইবনাত সালমা