Monday , 9 October 2023 | [bangla_date]

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি মহামুল হককে সংবর্ধনা

দিনাজপুর জেলার ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসলে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহামুল হক কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ।
সম্মানিত বিচারপতির সাথে ছিলেন পঞ্চগড় জেলার নারী ও শিশু বিষয়ক ট্রাইবুনালের বিচারক বিএম তারিকুল কবির, দিনাজপুরের অতিরিক্ত জেলা জর্জ এএফএম গোলজার রহমান, পঞ্চগড় জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট মেহেদী হাসান, দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম ও কাহারোল উপজেলা এসিল্যান্ড মোঃ মাঈদুল ইসলাম।
বিচারপতি কান্তজিউ মন্দির পরিদর্শনকালে এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও কমিটির নির্বাহী সদস্য এ্যাডঃ সরোজ গোপাল রায় ঐতিহাসিক পটভূমিতে কান্তজিউ মন্দিরের ইতিহাস তুলে ধরেন। এছাড়া প্রতিবছর ১মাস ব্যাপী যে রাস মেলা অনুষ্ঠিত হয় সে ব্যাপারে বিচারপতিকে বিস্তারিত জানান। বিচারপতি এরপর কান্তজিউ প্রতœতাত্তি¡ক জাদুঘরে গেলে সেখানকার তত্ত¡াবধায়ক শিহাব হোসেন শিমুল জাদুঘরে রক্ষিত পুরাতন নির্দেশনগুলো দেখান এবং কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সে ব্যাপারে বিচারপতিকে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে ইউএনও না থাকায় সকল বিল বন্ধ, আটকে আছে প্রাতিষ্ঠানিক বহুকাজ

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

দিনাজপুর শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জে ২ কেজি গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

বোচাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী