Wednesday , 4 October 2023 | [bangla_date]

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

দিনাজপুরের সমতা মোবাইল মার্কেটের কবির টেলিকম, জনি এন্টার প্রাইজ ও এমবিএন গেজেট নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের লিলির মোড় সমতা মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩৮টি স্মার্টফোন ও ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছেন চোর।
দোকানিরা জানান, সকালে ১০টার দিকে দোকান খুলতে এসে তারা তালা কাটা দেখেন। এরপর শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন ব্রান্ডের দামি মোবাইলগুলো নেই। এছাড়াও তিনটি দোকানের ক্যাশে থাকা আনুমানিক আড়াই লাখ টাকা নেই।
কবির টেলিকমের মালিক হুমায়ুন কবির বলেন, আমার দোকানের ৪৩টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়াও জনি এন্টার প্রাইজের ৪৫টি ও এমবিএন গেজেটের ৪০টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক দাম ৪০ লাখ টাকা। তবে চোরেরা মোবাইলগুলো নিয়ে গেলে বক্স গুলো ফেলে গেছে।
এরই মধ্যে মার্কেট পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। তারা এ সময় একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

বাল্য বিবাহ বন্ধ ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় আওয়ামীলীগ নেতার আবাসিক হোটেলে চলে অসামাজিক কর্মকান্ড যুবক-যুবতী আ,টক

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

পার্বতীপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে নেতা-কর্মীরা,শ্লোগান, মিষ্টি বিতরন, অতঃপর গ্রেফতার-৫

ঠাকুরগাঁওয়ে ভুলীতে উদ্ধারি জমিতে থানার সাইনবোর্ড স্থাপন করেন–ওসি তানভীরুল ইসলাম,

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

সেরা তেল উৎপাদনকারী রাণীশংকৈলের কৃষক