Tuesday , 3 October 2023 | [bangla_date]

দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট দাবী আদায়ের লক্ষ্যে একদিনের কর্মসূচী পালিত

“ক্যাডার বৈষম্য নিরসন চাই”-এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট এক দিনের কর্মবিরতি পালন করেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতীকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডের কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভুতদের প্রত্যাহার ও প্রয়োজন পদ সৃজনসহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতির ডাকে সারাদেশে এই কর্মসূচী একযোগে পালিত হচ্ছে। বিসিএস সাধারন শিক্ষা কলেজ ইউনিটের সভাপতি ও দিনাজপুর সরকারি মহেলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সাঃ শিক্ষা কলেজ ইউনিটের সাধারন সম্পাদক ও সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছায়েদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইফুদ্দিন এমরান ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রবিন্দ্র নারায়ন ভট্টাচার্য এবং প্রফেসর মোঃ আব্দুর রহমান। এক দিনের কর্মবিরতি কর্মসূচীতে মহিলা কলেজের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবী পুরণে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে ১০, ১১ ও ১২ অক্টোবর তিন দিনের টানা কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি

রাসেলস ভাইপারের অস্থিতে দিনাজপুরেও আতংক বেড়েছে

হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

কাহারোলে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নবাগত (ওসি)র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিরামপুরে মাদক কেনাবেচায় বাবা ছেলেসহ আটক-৬

বোচাগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন