Monday , 2 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে রিক

পঞ্চগড় প্রতিনিধি\ সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রæতি পূরণে প্রজন্মের ভ‚মিকা-২০২৩ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যেগে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে সরকারি পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রবীণরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র যৌথ উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রবীণদের প্রতি সমাজের দায়িত্ব ও প্রবীণদের অধিকার বিষয়ে আলোকপাত করেন। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, রিকের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, রিকের এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, শাখা ম্যানেজার জিয়াউল হক, প্রবীণ হিতৈষী সংঘের পঞ্চগড় জেলা সেক্রেটারী শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব অনিরূদ্ধ কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

আ’লীগ ও যুবলীগের প্রার্থীর দৌড় ঝাঁপ, কে হবেন জেলা পরিষদের সদস্য !

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ ৪০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।। স্বস্তি-অস্বস্তি দুই-ই আছে

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

কাহারোলে গ্রামীণ জনপদে দূর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

বীরগঞ্জে গরমে স্বস্তিতে তালের শাঁস এর চাহিদা বেড়েছে