Sunday , 1 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচে থেকে মেহেদী বাবু (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমআর নামাজের পর পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত মেহেদী বাবু ঠাকুরগাঁও জেলা শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাফায়তুল্লাহ পাটোয়ারীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার জুমআর নামাজের পর নদী থেকে পাথর তোলার সময় শ্রমিকরা সেতুর নিচে একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা ধারণা করছি ওই ব্যক্তি নেশাগ্রস্থ ছিলেন। লাশের পাশ থেকে নেশার সরঞ্জাম পাওয়া গেছে। নেশাগ্রস্থ অবস্থায় হয়তোবা সেতুর ওপর থেকে নিচে পড়ে গিয়ে সে মারা যেতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আত্রাই নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু

বীরগঞ্জে অ’গ্নিকা’ন্ডে ক্ষ’তিগ্র’স্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ভূমি আকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৩ হাজার টাকা জ’রিমানা

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

রানীশংকৈলের গায়ক ‘চক্রদেব’; উপহার পেলেন নতুন ভ্যান গাড়ি

বীরগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে মহা সড়ক অবরোধ