Saturday , 14 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী আগ্রাসন, দখলদারীত্ব মুলক আচরণ, হামলা ও স্বাধীনতাকামী মানুষের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমআর নামাজের পরে জেলা শহরের বিভিন্ন মসজিদ হতে ছোট ছোট মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জড়ো হতে থাকেন মুসল্লীরা। পরে সেখানে থেকে ইমান আক্বিদা রক্ষা কমিটি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সদর থানার আহŸায়ক রবিউল ইসলাম, বকুলতলা জামে মসজিদের ইমাম শাফি উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনের উপর ইহুদী রাষ্ট্র ইসরাইল অমানবিক হামলা চালাচ্ছে। তারা অবৈধভাবে গাজা দখল করে মুসলমানদেরকে হত্যা করছে। মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসা দখল করে রেখেছে। সমাবেশে বক্তারা দাবী করেন বিশ্বের বিভিন্ন দেশ ইসরাইলকে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। জাতিসংঘ যেন ফিলিস্তিনের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে দ্রæত পদক্ষেপ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জের আত্রাই নদীতে দিবারাত্রী অবৈধভাবে বালু উত্তোলন ও আত্মসাত, প্রশাসন নিরব

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রাণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

হরিপুরে ইউপি সদস্য প্রার্থী ভোটের দুইদিন আগে নিখোঁজ-সন্ধান চেয়ে থানায় জিডি