Saturday , 14 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বিএনপির অনশন কর্মসূচি পালিত

পঞ্চগড় প্রতিনিধি \ খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চগড়ে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সোনালি ব্যাংক চত্বরে ওই কর্মসূচি পালন হয়। অনশনে জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভার নেতাকর্মীরা অংশ নেয়। অনশন চলাকালিন বক্তব্য দেন জেলা বিএনপির আহŸায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ন আহŸায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এসময় বলেন, শেখ হাসিনার সময় শেষ হয়ে এসেছে। আওয়ামীলীগের নেতারা উল্টা পাল্টা কথা বলা শুরু করেছেন। ১৮ তারিখের পরে বৃহত্তর আন্দোলন শুরু হবে। বৃহত্তর আন্দোলনে যোগ দেয়ার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ————–হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময়

লম্বা ছুটি শেষে স্কুল খুলতেই বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

ইনার হুইল ক্লাব অফ দিনাজপুরের মাসিক মিটিং

রাণীশংকৈল পরীক্ষা কেন্দ্রে পালিয়ে গেল ৭ পরীক্ষার্থী !

কাহারোলে একটি সেতুর অপেক্ষায় ১৫ গ্রামের মানুষের ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু !