Monday , 9 October 2023 | [bangla_date]

পার্বতীপুর আদর্শ কলেজে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের পার্বতীপুরে আদর্শ কলেজের আয়োজনে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজের নিজস্ব অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও পৌর আওয়ামী লীগ এর সভাপতি মোশারফ হোসেন সমাজ সহ কলেজের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রামানিক তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সকল ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং কিভাবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত ও এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে অস¤প্রদায়িক ও গণতন্ত্রের দেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ শুরু

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন  আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

চিরিরবন্দরে বিদ্যালয়ে মাদকসেবন, ৪ মাদকসেবীর জরিমানাসহ বিনাশ্রম কারাদন্ড

বিএনএফ’র সহায়তায় নিজেদের ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন পঞ্চগড়ের হত দরিদ্র নারীরা