Sunday , 29 October 2023 | [bangla_date]

পায়ে হেঁটে দেড়’শ কিলোমিটার পরিভ্রমণে দিনাজপুরের তিন রোভার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রæপের তিন রোভার তারা হলেন হাসিবুল আলম (১৮), আসাদুল্লাহ রিপন(১৯), জাওয়াদ মূর্তজা জিম (১৯)।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে দিনাজপুর জিরো পয়েন্ট হতে যাত্রা শুরু করে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন রোভার সদস্যরা।
গাছ লাগিয়ে ভরব এ দেশ,তৈরি করবো সুখের বাংলাদেশ, সোনালী আঁশে দেশ গড়ি,প্লাস্টিক পণ্য বর্জন করি, আইন মেনে পথ চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই তিনটি শ্লোগান নিয়ে সাধারন মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করে।
যাত্রাকালে রোভারদের উৎসাহ দিতে ছুটে আসেন দিনাজপুর জেলা রোভারের সম্পাদক সাজ্জাদ হোসেন সহ জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্য সহ রোভার ও গার্ল ইন রোভাররা।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা রোভারের সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন,মূলত প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে তাদের এই পথ পাড়ি দেওয়া তারা যেন সকলে সুস্থ ভাবে আল্লাহ রহমতে তাদের গন্তব্য ও নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তাদের এই যাত্রা সফল ও স্বার্থক হউক এই দোয়া করি।
পরিভ্রমণকারী রোভারদের কাছে তাদের অনুভূতির জানতে চাইলে তারা বলেন আমাদের পায়ে হেঁটে দেড়’শ কি.মি. শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতে পারবো। সর্বপরি পায়ে হেটে ঘুরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবো পরবর্তী তে এই অভিজ্ঞতা গুলো কাজে লাগবে। আমরা যেন ভালো ভাবে এই যাত্রা শেষ করে পারি এজন্য সকলে দোয়া করবেন।
উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএডিসির আলুর বীজ পান না কৃষকরা

জেলা ট্রাক ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের লক্ষ্যে উপ-কমিটির সভা

বীরগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর প্রেসক্লাবের বিনম্্র শ্রদ্ধা

বীরগঞ্জের জগদলে ফুটবল খেলা অনুষ্ঠিত

রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বিজিবি -পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার উৎপাদিত পণ্য ভষ্মীভুত

ঠাকুরগাঁও সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন