Monday , 9 October 2023 | [bangla_date]

পীরগঞ্জে দুটি ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নে স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ১ ও ২ নং ওয়ার্ড ছাত্রলীগের লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর ) শেষ বিকেলে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির, দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যৌথ ভাবে ১ নং ওয়ার্ডের সভাপতি সুদেব চন্দ্র রায়,সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র শীল ও ২ নং ওয়ার্ডের সভাপতি নয়ন ব্যাপারী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নাম ঘোষণা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। সম্মেলনে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকারের উন্নয়ন প্রচারণায় জনগাঁও বাজারে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাÐের লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা

দিনাজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা প্রথম ত্রৈ-মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবি

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

বীরগঞ্জ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

রাণীশংকৈলে বিএম কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

বৃষ্টি আর পরিবহন সংকটে ক্ষতির মুখে বীরগঞ্জের সবজি চাষিরা

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে