Friday , 20 October 2023 | [bangla_date]

পীরগঞ্জে মাদক ও মোটর সাইকেল সহ ৩ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইয়াবা, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ ৩ যুবককে গ্রেপ্তারে করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের নসিবগঞ্জ বাজারের ধান হাটি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সজল বসাক জানান, উপজেলা সেনগাঁও ইউনিয়নের নসিবগঞ্জ বাজারের ধান হাটিতে ৩ জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য বিক্রি করছে এমন গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ৩ যুবক রেজিষ্ট্রেশন বিহীন একটি হিরো ডিলাক্্র মোটর সাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার নোহলী গ্রামের খতিবুরের ছেলে জান্নাতুল ফেরদৌস, করনা মীরপাড়া গ্রামের মীর পিয়ার আলীর ছেলে মীর সাজেদুর রহমান সাজু এবং করনা সরকারপাড়া গ্রামের আমিরুলের ছেলে মাসুম রানা। আটকের সময় জান্নাতুলের কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক ও মোটর সাইকেল জব্দ করে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, গ্রেপ্তার হওয়া ঐ ৩ যুবক মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

‘মুঝে ভুলা না পাওগে’ গানে শেষ বিদায় লতা মঙ্গেশকরের

বীরগঞ্জে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে তরমুজ,কলা সহ নিত্যপণ্যের দাম বেড়েছে

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে উত্তরন সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্দ্যোগে আউট-সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইয়ের সময় মেয়ে বাবা আটক ।

খানসামায় মাদকসেবীর ৪ মাসের কারাদন্ড

সেণ্ট যোসেফস্ স্কুলে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন