Sunday , 15 October 2023 | [bangla_date]

পীরগঞ্জে হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ প্রতিপাপদ্যে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে হাতধোয়া প্রদর্শনীতে হাতধোয়ার বিভিন্ন কৌশল হাতে কলমে দেখানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পীরগঞ্জ স্টেশন আফিসার খাইরুল ইসলাম, উপজেলা তথ্য আপা মুন্নি বেগম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্কাউটস্ সদস্য ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

রাণীশংকৈলে একই দিনে পানিতে পড়ে রাজু-সাজুর মৃ*ত্যু

দিনাজপুরে পৃথক অভিযানে মাদক, যৌতুকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিশ্ব কুষ্ঠ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না

ঘোড়াঘাটে হিসাব রক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

জনবল ও ওষুধের অভাবে ভুগছে খানসামা পরিবার পরিকল্পনা বিভাগ