Friday , 6 October 2023 | [bangla_date]

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরইমধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (৬ অক্টোবর ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়ায়েম মিয়া,বীরগঞ্জ থানার এস আই মিস্টার আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণ অধিকার পরিষদ’র আলোচনা ও ইফতার মাহফিল

আটোয়ারীতে ইয়াবা সহ দুই যুবক আটক

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

হাবিপ্রবিতে নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

রাণীশংকৈল কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

ফুলবাড়ীতে বিজিবি কতৃক সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস