Saturday , 14 October 2023 | [bangla_date]

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সাতদিন ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুধু তাই নয় এ সময় উভয় দেশের মধ্যে যাত্রী পারাপারের সংখ্যা বেড়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

হরিপুরে নিজ দখলীয় জমিতে চাষাবাদে বাধা প্রশাসনের সহযোগিতা চেয়ে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

এবার দিনাজপুরে কালোজিরা চাষ শুরু হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান

বিরলে বৃক্ষরোপন কর্মসূচি’র শুভ উদ্বোধন

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু