Saturday , 14 October 2023 | [bangla_date]

ফিলিস্তিনির উপর হামলা এবং নিরীহ মানুষকে নির্বিচার হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

গাজায় স্বাধীনতাকামি ফিলিস্তিনির উপর দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসন বর্বরোচিত হামলা এবং নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ দিনাজপুর শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মুবাল্লেগ আলহাজ্ব আল্লামা মুহাম্মদ বশির আহাম্মেদ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান ও হাফেজ মোঃ শাহ্ আলম প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিমদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখলে ইসরাইলের সৈন্যরা বার বার হামলা চালাচ্ছে এবং নিরীহ মানুষকে হত্যা করছে,অথচ বিশ্বের মোড়ল জাতিসংঘের কোনো ভুমিকা নেই। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ইহুদি ইসরাইলী সেনারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ \ সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যকে মারপিটের অভিযোগে মামলা

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস

রাণীশংকৈলে নেকমরদ হাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়

আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে আরেফা হোসেন ৬২ বছর বয়সে মাস্টার্স পাস করলেন !

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন  ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

দিনাজপুরে এতিম শিশু ও গরিব মানুষের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ