Monday , 30 October 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুরে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং টি.এম হেলথ কেয়ার ও ইমদাদ সিতারা খান কিডনী সেন্টারের সার্বিক সহযোগিতায় টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলার ভবানীপুর শেরপুরে “প্রজেক্ট: মানবিক উপহার (টিউবওয়েল স্থাপন)” এর আওতায় ৩টি টিউবওয়েল স্থাপন সহ “ফ্রী মেডিকেল ক্যাম্প” এর মাধ্যমে দুই শতাধিক অসহায় ও গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আয়োজনে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন, টি.এম হেলথ কেয়ার এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং হাবড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: সোহরাওয়ার্দী।
এসময় আরও উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য ও ফুলবাড়ী শাখা’র সাধারণ সম্পাদক আসাদ সরকার, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য নাইম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

বীরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকিশোর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী ঘুড়ি উৎসব-ক্রিকেট টুর্নামেন্ট

বীরগঞ্জে জমে উঠেছে শীতের পিঠাপুলির দোকান

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে

বাংলাবান্ধা ইউনিয়ন শ্রমিক  দলের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

মহিলা আওয়ামীলীগের খাদ্য সহায়তা বিতরণ

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কোভিড -১৯ টিকাদানে উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী