Saturday , 28 October 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে বিএনপির দুই নেতা আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মির বাড়ী বাড়ী পুলিশের অভিযানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদকসহ দুই নেতা আটক।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক বিএনপি নেতা হলেন সুজাপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (৫০) ও পূর্ব বাজিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শফিকুল ইসলাম মুকুলের ছেলে শিনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সাজু (৩৮)
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলছেন, বিরামপুর থানার একটি নাসকতার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন বিরামপুর থানার একেটি নাসকতার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় আটক করা হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলছেন আটক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী পেশায় একজন শিক্ষক ও যুদলের নেতা সাজেদুর রহমান একজন সাবেক ইউপি সদস্য, তাদের কারো নামেই কোন মামলা নাই। বুধবার গভির রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন নেতা-কর্মির বাড়ীতে পুলিশ অভিযান চালায়।
এদিকে পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম বলেন ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্থ করতে পুলিশ বিএনপির নেতা-কর্মির বাড়ী বাড়ী এই অভিযান শুরু করেছে। তিনি বলেন পুলিশি দিয়ে অভিযান চালিয়ে বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্থ করতে পারবেনা। তিনি বলেন কোন অভিযোগ ও ওয়ারেন্ট ছাড়ায় পুলিশ বিএনপি নেতা জুলফিকার আলী ও যুবদলের নেতা সাজেদুর রহমান সাজুকে আটক করে এখন গায়েবী মামলা দেয়া ষড়যন্ত্র করছে।
তবে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলছেন কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সুনিদ্দিষ্ট অভিযোগে এ অভিযান চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রীর উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় ফ্রি গাইনী ও মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে নশোজাতীয় দ্রব্যসহ আটক- ১ জন

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার ……….রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

রাণীশংকৈলে হঠাৎ গুড়িগুড়ি বৃৃষ্টিতে জানিয়ে দিচ্ছে শীতের প্রকোপ

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিলের পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার-২

ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সম্মেলন

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

বোদায় আন্ত: মোটর সাইকেল চোর গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার