Friday , 20 October 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী ও সভা

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুক-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিসিডিবি -সিপিআরপি দাউদপুর এর আয়োজনে উপজেলার বেতদিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সকালে উপজেলার বেতদিঘি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সচেতনতা মুলক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেতদিঘি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্বর।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার কৃষিবিদ হরি সাধন রায়,ইউপি সদস্য কামাল হোসেন,আব্দুল মান্নান,আনিছুর রহমান,আলী আকবর,হাসেম আলী,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছামছুন্নাহার,রেশমা বেগম প্রমুখ।
এসময় সিসিডিবি’র প্রোগ্রাম অফিসার মি.হিউবার্ট বারৈই,প্রশিক্ষক মিসেস জয়মনি সিংহ সহ বেতদিঘি ইউনিয়নের সিসিডিবি সহায়তাপুষ্ট সাতটি ফোরামের সদস্য এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। সভায় যৌতুক,বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান

আটোয়ারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সমাবেশ

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা মেগা দুর্নীতি করে দেশকে হোগলা করে ছেড়েছেন —পঞ্চগড়ে গনসমাবেশে মামুনুল হক

মারা যাওয়া আত্মীয়কে দেখে ফেরার পথে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

বীরগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা