Saturday , 7 October 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এ দেশকে সোনার বাংলায় পরিনত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আজকের শিক্ষার্থীরা অগ্রণি ভুমিকা পালন করবে।
তিনি বলেন, আজকে শিক্ষার হার বেড়ে গেছে। শিক্ষিত হচ্ছে জাতি। এই শিক্ষিত জাতিই একদিন এদেশে সোনার বাংলা গড়বে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি, আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণি ভুমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামাতের আমলে বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে নি। ২৪ ঘন্টায় ২২ ঘন্টায় লোডশেডিং থাকতো। এখন আর তা হয় না। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে শেখ হাসিনা। ২৪ ঘন্টায় বিদ্যুত পাচ্ছে এদেশের মানুষ। সেই বিদ্যুতের আলোয় শিক্ষার্থীরা পড়াশোনা করে আজকে আলোকিত হচ্ছে।
৭ অক্টোবর শনিবার দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার. কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদুল আলম শাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভিন, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে উদ্বোধন ও এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

দিনাজপুরে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

দিনাজপুরে উত্তেজক সিরাপ, নকল বিড়ি ও কীটনাশক জব্দ করে ধ্বংশ এবং জরিমানা আদায়

বীরগঞ্জে সন্তান হত্যা মামলার অভিযুক্ত পিতা লক্ষ্মণ চক্রবর্তী আটক

বীরগঞ্জে ঘাঁস চাষ করে শামীমা বেগম স্বাবলম্বী

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী আটক

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বোচাগঞ্জে হাজী দানেশ এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল