Saturday , 28 October 2023 | [bangla_date]

বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

বন্ধের পর হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি চালু

হাকিমপুর সংবাদদাতা \ টানা ছয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষযটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত টানা সাতদিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যক্রম আবারও চালু হয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকারি ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব উৎযাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার

পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

ধর্ষণের চেষ্টা ও ভাংচুরের মামলায় আটক -১

পার্বতীপুরে প্রধানমন্ত্রী’র অনুদানের চেক বিতরন

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান