Friday , 27 October 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত উলামা পরিষদের ডাকে বিক্ষোভ মিছিলে প্রায় ৩ কিলোমিটার জুড়ে মুসল্লিদের ঢল নামে। এর আগে সকাল ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে খন্ড খন্ড মিছিলে সভাস্থলে যোগ দেন হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ ও সদর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গড়িয়ালী মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আলিম, জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জমিরিয়া সোনার বাংলা পাঠাগারের সদস্যরাসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।

প্রতিবাদ সভায় বক্তারা ইসরাইলি হামলা বন্ধের আহ্বান ও নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে।

গত ৮ অক্টোবর থেকে হাসপাতালসহ ফিলিস্তিনি শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এরপর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছে ও ইসরাইল বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বাম্পার ফলনের পরেও ভুট্টা দাম নিয়ে হতাশ কৃষক

আটোয়ারীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা বিচার দাবিতে বাবা মায়ের সংবাদ সম্মেলন

হরিপুরে ভিজিএফ’র চাল বিতরণ

নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের মিস্টি বিতরণ

নাগরিক শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে দেশ বরেণ্য প্রয়াত তিন মনিষীকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘শ্রদ্ধায় স্মরণে’

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল।। যে সময় বাংলাদেশ থেকে দেখা যাবে

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের  শাস্তির দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী শ্রীশ্রী. মহানাম যজ্ঞানুষ্ঠান