Friday , 13 October 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিন্ডিল উদ্ধার করে পুলিশ।

আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায় গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করে। এ সময় বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাসিনার লোকেরা অথবা পুলিশেরা আগে ভোট দিয়ে দিতো এবার এমনটা হবে না ——– ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল

আটোয়ারীতে কেক কেঁটে দৈনিক মানবজমিনের রজত জয়ন্তি উদযাপন

পঞ্চগড়ে ২৫ বছরের সৌরচালিত বিদ্যুত পাম্প এক বছরেই নষ্ট সুদ আসলে ১৫ কোটি টাকা ঋণের টাকা আদায়ে চলছে মামলা-জমি নিলাম

বিরলে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ন

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

দিনাজপুরে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জে ১০ পিছ নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে পুলিশ

বঙ্গবন্ধু কন্যা পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন —-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জ থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের দোয়া ও আলোচনা সভা