Friday , 20 October 2023 | [bangla_date]

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীরকে সামযকিভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসার গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে এই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর মাদ্রাসার সরকারি বরাদ্দের ৫ লাখ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন এবং উপাধ্যক্ষ পদে চাকুরী দেওয়ার নামে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। এব্যাপারে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিলেও অধ্যক্ষ কোন জবাব দেন নাই। একারণে মাদ্রাসার গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে রেজুলেশনের মাধ্যমে অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীরকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করে তদুস্থলে প্রভাষক মোশারফ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে জানান, সাময়িক বরখাস্তের কথা তিনি শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় ঐ আদেশ হাতে পান নাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

দিনাজপুরে ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

নারী কাবাডি বিশ^কাপে রেফারী হিসেবে মনোনয়ন পেয়েছে ফুলবাড়ীর মোহাম্মদ আলী

কু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন ।

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল