Wednesday , 4 October 2023 | [bangla_date]

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের  সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ওই মহাসড়কের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, মোঃ জহুরুল ইসলাম(৪২) ফুলবাড়ী উপজেলার উত্তর ল²ীপুর জয়নগর গ্রামের আফফার উদ্দিনের ছেলে এবং জহুরুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার এসআই (ডিএসবি) হিসেবে কর্মরত ছিলেন। তার সাথে থাকা অপরজন সুজন হোসেন (৪০) ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে এবং সে ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়,মঙ্গলবার রাতে নীলফামারী থেকে একটি বরযাত্রীবাহী বাস রাজশাহীতে যাচ্ছিল। একই সময় রাজশাহী থেকে আদালতে মামলার সাক্ষী দিয়ে মোটরসাইকেলে করে আসছিলেন পুলিশ সদস্যসহ দু’জন। পরে বরযাত্রীবাহী বাসটি বিরামপুরের কলেজ বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই নিহত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে: ওবায়দুল কাদের

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পঞ্চগড়ে দুই সীমান্ত এলাকা দিয়ে আরও ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ