Monday , 16 October 2023 | [bangla_date]

বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: ‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর -২০২৩ ) বিকেল সাড়ে ৫টায় নিজপাড়া ইউপির খলসী উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। নিজপাড়া ইউনিয়ন কৃষক লীগের কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শক্তিনাথ রায়,নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (আসলাম),সাধারণ সম্পাদক মাসুদ আক্তার ফেরদৌস (রানা),সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আফসার আলী,মো: রেজাউল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। প্রধান বক্তৃা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। সম্মেলনে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে আব্দুল জব্বার কে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামরুজ্জামান জুয়েল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য দায়িত্ব অর্পণ করা হয়। ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার প্রতিটি ইউনিয়ন কৃষক লীগকে সুসংগঠিত করার জন্য সম্মেলনগুলো করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ

রাণীশংকৈল ও হরিপুরের নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

বীরগঞ্জে ভারী যান চলাচলের কারণে ব্রীজের ভাঙ্গন জনসাধারণের ভোগান্তি

অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় পদ্মা সেতু

আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ডিউটির জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাসিক পর্যালোচনা সভা

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল সোসাইটির আলোচনা সভা