Saturday , 14 October 2023 | [bangla_date]

বীরগঞ্জে বলদিয়া পাড়ায় ক্রয়কৃত নিস্কন্টক জমিতে আমের বাগান করল পারুল বেগম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং বাধ্য বিঘ্ন পার করে ক্রয়কৃত সম্পত্তিতে আমের বাগন গড়ে তুলেন পারুল বেগম। উপজেলার শতগ্রাম ইউনিয়নের উচু বলদিয়া পাড়া মৌজার ১৭৮ দাগে ৬১ শতক পারুল বেগমের ক্রয়কৃত জমিতে চারিপাশে কাঁটা তারের মজবুদ বাউন্ডারির ভিতর উচ্চ ফলনশীল আম বাগান করেছে মর্মে সরেজমিনে দেখা যায়।

(১৪ অক্টোবর-২০২৩) শনিবার বিকেলে সরজমিন গেলে জমি মালিক পারুল বেগম, তার স্বামী শামীম হোসেন ও স্বজনেরা জানান, দীর্ঘদিন থেকে তাদের একটি আম বাগান করা ইচ্ছা কিন্তু মান সম্মত জমির অভাবে করতে পারেন নাই।

অবশেষে বর্তমান জমি বিক্রেতা মৃত ছাদের শেখের পুত্র নুরুল শেখ জমি বিক্রয়ের প্রস্তাব দিলে ঐ জমি খন্ড খোষ কোবলা দলিল মূলে ক্রয় করে নিয়ে বাগান করেছি।

জমি খন্ড নিয়ে একই এলাকার ইয়াজ উদ্দিনের ২ ছেলে কছিম উদ্দিন ও মহর উদ্দিন বিবাদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। স্থানীয় ইউনিয়ন এবং উপজেলা ভূমি অফিসে দেন দরবার করে অবশেষে পিছু হঠতে বাঁধ্য হয়।
কিন্তু কাগজপত্র মূলে পিছু হঠলেও কছিম উদ্দিন এবং মহির উদ্দিন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাঁরা গায়ের জোরে জমি জবর দখলসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
তাই বিষয়টি প্রচার মাধ্যমে প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর মেয়র

পীরগঞ্জে ৫১ অসহায়ের মাঝে প্রবাসীর আর্থিক সহায়তা

বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

পীরগঞ্জ উজ্জ্বলকোঠা গ্রামের কমরেড মালেক মাস্টার ইন্তেকাল

রাণীশংকৈলে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এরশাদের ৪র্থ মৃত্যু বাষির্কী পালিত

বোদায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা

আইনশৃংখলা কমিটির সভা

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গরমে পথচারীদরে তৃষ্ণা মেটাচ্ছে বিরামপুর যুব সমাজ ইসলামী সংস্থা