Friday , 6 October 2023 | [bangla_date]

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: “কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক সল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর -২০২৩) সকালে শ্রেণিকক্ষে বীরগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এর আয়োজনে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আলহাজ্ব মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাবেক শিক্ষিকা পান্না আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সহ-প্রধান শিক্ষক মো:সায়েম,সিনিয়র শিক্ষক মো:মোতাহার ইসলাম, সিনিয়র শিক্ষক মো: আসাদুল ইসলাম দুলাল,মো: আনোয়ার ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আহসান হাবিব। এর আগে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন চত্বর থেকে একটি র‍্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে প্রায় ১শ কোটি টাকা ব্যায়ে ১৪টি উন্নয়ন মুলক প্রকল্পের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

বাংলাদেশ ভারত সর্ম্পককে সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

ফকির আলমগীর আর নেই

রাণীশংকৈলে মতবিনিময় সভা

কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

বোচাগঞ্জে ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত