Monday , 9 October 2023 | [bangla_date]

বীরগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। পরে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রপ্তানী যোগ্য আম উৎপাদনের বিভিন্ন কলা-কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, দিনাজপুরের বিভিন্ন উপজেলা হতে বিভিন্ন দেশে আম রপ্তানী শুরু হয়েছে। আগামীতে আম রপ্তানীর পরিধি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আমাদের উৎপাদিত আম। তবে এ ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন। সেই অভিজ্ঞতা বিনিমনের উদ্যেশ্যে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এ ধরণের কর্মশালার মাধ্যমে আমাদের কৃষক এবং কৃষি এগিয়ে যাবে বলে আমি আশা করি।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরে এক হাজার গাছের চারা রোপন করবে হলিল্যান্ড কলেজ

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে  সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

শিক্ষার্থীদের ব্যাংক পরিদর্শন —–হাতে-কলমে ব্যাংকিং কার্যক্রমের অভিজ্ঞতা

শিক্ষার্থীদের ব্যাংক পরিদর্শন —–হাতে-কলমে ব্যাংকিং কার্যক্রমের অভিজ্ঞতা

ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধনে আবু তৈয়ব আলী দুলাল

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপসরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ