Sunday , 22 October 2023 | [bangla_date]

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে
রবিবার দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক
প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা করেছে বে-সরকারী প্রতিষ্ঠান
ইএসডির প্রেমদীপ প্রকল্প। বেলা সাড়ে ১২টায় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব
কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, দপ্তর সম্পাদক মোঃ আজাদ আলী জাপান,
কার্যনির্বাহী সদস্য মোঃ শুভ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী
কাজী মোঃ সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্ণা বেগম,
আদিবাসী নেতা যথাক্রমে সুমন ঋষি, শান্ত মূর্মূ, মুকেশ চন্দ্র দাস, এ্যালিউর
হে¤্রম প্রমুখ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ দলিত ও আদিবাসীদের যে কোন
সমস্যায় তাদের পাশে থেকে তাদের অনুকেল সংবাদ প্রকাশের বিষয়ে সচেষ্ট থাকার
অঙ্গিকার ব্যাক্ত করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুমন চন্দ্র,
কার্যনির্বাহী সদস্য মোঃ তানভীর খান তনি, দৈনিক দেশবার্তা পত্রিকার
প্রতিনিধি মোঃ সাকিল জোহা চৌধুরী, দৈনিক উত্তর বাংলা পত্রিকার
প্রতিনিধি মোঃ আশিকুর রহমান সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ-দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে
ইএসডিও প্রেমদীপ প্রকল্প আয়োজিত দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ
প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ
মোশারফ হোসেন। ছবি-প্রতিনিধি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা

আটোয়ারীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১১জনের মনোনয়ন পত্র দাখিল

বোচাগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

আটোয়ারীতে ডবিি পুলশিরে অভযিানে ফন্সেডিলি সহ ২ মাদক ব্যবসায়ী আটক

সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে কাজ করছে বিজিবি –লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি

দিনাজপুরে বিক্রির অপেক্ষায় ফ্রিজিয়ান ‘নবাব’

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়