Sunday , 29 October 2023 | [bangla_date]

বোচাগঞ্জে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগি সংগঠন সমুহ। সকাল ১০টায় দলীয কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্কুল রোডস্থ জয় বাংলা ভাষ্কর্য্যরে পাদদেশে শান্তি সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আহবানে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ৩০লক্ষ শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। বিএনপি জামায়াতকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। তারা যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি মোঃ জায়রুল্লাহ, যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীশ আজাদ, সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ রিপন মোল্লাহ, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মিতা’র আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

চিরিরবন্দরে আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে গণসংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে কোভিডি-১৯ গণটিকা কর্মসূচী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা