Monday , 9 October 2023 | [bangla_date]

বোচাগঞ্জে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা আইন শৃঙখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ক প্রস্তুতিমুলক সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার পূজামন্ডপ সমুহের নিরাপত্তা, আইন শৃঙখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ক প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আহবায়ক বীর ভদ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার অধিকারী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মোঃ রাসেল, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুন নবী চৌধুরী জামান, হিন্দু বৈধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি দুলাল ঠাকুর, পূজা উদযাপন পরিষদ সেতাবগঞ্জ পৌর শাখার সভাপতি সুবল চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার অন্যতম সদস্য যথাক্রমে প্রভাষক সুকম রায, প্রভাষক স্বাধীন চন্দ্র রায়, বলেন্দ্র নাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু সহ উপজেলার ৮৩টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ সনাতন ধর্মাম্বলী মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার

দিনাজপুরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার তৃতীয় দিনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নবরূপীর অনুষ্ঠান

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু  করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

দিনাজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিস ব্যবসায়ী লিটনের সংবাদ সম্মেলন

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

হরিপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্নহত্যা

পীরগঞ্জে কমরেড মনসুরুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

পীরগঞ্জে দুই জুয়াড়ি আটক