Friday , 20 October 2023 | [bangla_date]

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন প্রমুখ। আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুধীজন, শিক্ষকমন্ডলী, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

রাণীশংকলৈে এস.এম. ই কৃষক সমতিি – বদিায়ী কৃষি অফসিারকে সংর্বধনা

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

আটোয়ারীতে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ

বোচাগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঠাকুরগাঁওয়ে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি  দিবস উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত