Friday , 13 October 2023 | [bangla_date]

বোদায় পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় রাস্তার কার্পেটিংয়ের মিকচার মেশিন থেকে নির্গত কালো ধোয়া,বিটুমিন পোড়ানো দুর্গন্ধে পরিবেশ দুষিত হওয়ায়,পরিবেশ রক্ষার দাবীতে বোদা নগরকুমারী সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসিরা বৃহস্পতিবার দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কের বোদা মডেল মসজিদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেছে। এসময় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরকুমারী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বক্তব্য রাখেন। তিনি জানান,বসতি এলাকায় ও বোদা নগরকুমারী সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের পাশে ঠাকুরগাঁয়ের সাইফুল আলম নামের এক ঠিকাদার রাস্তায় কার্পেটিং করার জন্য একটি মিকচাল মেশিন স্থাপন করে। ওই মেশিন থেকে নির্গত কালো ধোয়া ও দুর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। দুর্গন্ধ ও ধোয়ার কারণে শিশু শিক্ষার্থী ঠিক মত শ্রেণী কক্ষে ক্লাশ করতে পাচ্ছেনা। দুর্গন্ধের থেকে রক্ষ পেতে প্রতিটি শিশুকে মাস্ক পড়ে স্কুলে আসতে হচ্ছে। ওই মিকচার মেশিনের কালো ধোয়া ও দুর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হয়েছে। তিনি মিকচার মেশিনটি অন্যত্র স্থান্তরের দাবী জানান। সাইফুল আলম মিকচার মেশিনের অপারেটর মনিরুল ইসলাম জানান,এখানে বিটুমিন জ্বালিয়ে পাথরের সাথে মিশিয়ে রাস্তার কার্পেটিংয়ের মিকচার তৈরী করা হয় তাই দুর্গন্ধ ছড়ানোর কথা নয় আর ওয়াটার ডাসকোন তৈরী করা হয়েছে তাই মেশিন থেকে কালো ধোয়া নির্গত হচ্ছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সিডিএর উদ্যোগে ভূমি অধিকার- কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে দাম ভাল থাকলেও অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক

পঞ্চগড়ে শিক্ষিকার বদলির প্রতিবাদে পঞ্চম দিনেও শিক্ষার্থীদের অনশন

খানসামায় মুদি দোকানে আগুন, দোকানদার অগ্নিদগ্ধে নিহত

হরিপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ করলেন– হরিপুর উপজেলা ছাত্রলীগ